Barak UpdatesHappeningsBreaking News

Saurav Rishi receives Best Mascot Designer Award
সেরা মাসকট ডিজাইনার পুরস্কার পেলেন সৌরভ ঋষি

ওয়ে টু বরাক, ২৯ জুলাই : কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে নেশা মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে ‘মাসকট ডিজাইন’ প্রতিযোগিতায় সেরা মাসকট ডিজাইনারের পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগের ছাত্র সৌরভ ঋষি। সৌরভ অ্যাপ্লাইড আর্টের তৃতীয় সেমিস্টারের ছাত্র। কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব মঙ্গলবার তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মাসকটটি উন্মোচন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।

তাছাড়া ‘মাসকট ডিজাইন’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগকে শংসাপত্র প্রদান করা হয়। ভিজ্যুয়াল আর্টস বিভাগের প্রধান অধ্যাপক তথা ডিন ড. নির্মল কান্তি রায় জেলাশাসক মৃদুল যাদবের কাছ থেকে এই শংসাপত্র গ্রহণ করেন। এছাড়াও ভিজ্যুয়াল আর্টসের শিক্ষার্থী রাহুল দাস, তাপসী দে, প্রিয়াংশু রায় চৌধুরী, দীক্ষিতা মিশ্র ও ঋতম দাস মাসকট ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে শংসাপত্র পেয়েছেন।

way2barak, July 29 : The District Administration, Cachar has organized ‘Mascot Design” Competition as a part of their project ‘Nasha Mukt Bharat Abhijaan’. Saurav Rishi, student of the Dept of Visual Arts (MVA 3rd Semester Applied Art ) received the ‘Best Mascot Designer Award’ in the competition. The Mascot has been unveiled today by the District Commissioner, Cachar officially at his office. The District Administration also felicitated all the participants who participated in the completion with a memento and participation certificate.

Moreover, the Certificate of Appreciation was presented to the Dept of Visual Arts, Assam University, Silchar for active Participation and kind cooperation in the successful completion of ‘Mascot Design’ Competition. Prof. Nirmal Kanti Roy, Head Department of Visual Arts received the certificate from Mridul Yadav, IAS, District Commissioner, Cachar. Rahul Das, Tapashi Dey, Priyangshu Roy Choudhury, Dikshita Mishra & Ritam Das, students of Visual Arts also.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker