NE UpdatesHappeningsBreaking News
পুর কর্মচারীদের বেতনের অর্থ মঞ্জুরAssam govt to release ₹98.69 cr to settle unpaid salary of Municipal staff

ওয়ে টু বরাক, ১৬ নভেম্বর : রাজ্যের পুর কর্মচারীদের জন্য সুখবর। এ বার বেতন পাবেন পুর কর্মচারীরা। কারণ দীর্ঘদিন ধরে বকেয়া থাকা পুর কর্মচারীদের বেতন বুধবার মঞ্জুর করেছে রাজ্য সরকার। পুর কর্মচারীদের বেতন তথা মজুরি বাবদ আজ অর্থ বিভাগ রাজ্যের গৃহ নির্মাণ তথা নগর পরিক্রমা বিভাগের অধীনে থাকা পুর প্রশাসন সঞ্চালকালয়কে মোট ৯৮.৬৯ কোটি টাকা বরাদ্দ করেছে। উল্লেখ্য, বিভিন্ন কারণে বিগত কিছুদিন ধরে রাজ্যের পুর কর্মীদের বেতন বকেয়া ছিল। এতে কর্মচারীরা যথেষ্ট অসুবিধার মুখে পড়েছিলেন। রাজ্য সরকারের এই পদক্ষেপে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।




