Barak UpdatesHappeningsBreaking News
শিলডুবিতে জিপির নবনির্বাচিতদের সংবর্ধনা

ওয়েটুবরাক, ১৮ জুলাই: আজ শুক্রবার শিলডুবি জিপি কার্যালয়ে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য-সদস্যাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সংর্বধনা জানানো হয়। জিপি সম্পাদক রথীন্দ্র পালের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নতুন সভানেত্রী সোনম রায় ও সহ-সভাপতি সুরজ রায় এবং ৮ জন জিপি সদস্য-সদস্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির চাতলা মণ্ডলের প্রভারি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য ও জেলা কমিটির সদস্য ভোলানাথ যাদব।
উক্ত সভায় সকল বক্তা জিপির সার্বিক উন্নয়নকল্পে বক্তব্য রাখেন। সভানেত্রী সোনম রায় জিপির উন্নয়নকল্পে সবাইকে একসঙ্গে কাজ করতে অনুরোধ জানান। তিনি নিজেও সবাইকে নিয়ে চলার অঙ্গীকার করেন।



