India & World UpdatesHappeningsBreaking News
করোনায় আক্রান্ত প্রণব মুখার্জিPranab Mukherjee tests positive

১০ আগস্ট: করোনা আক্রান্ত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার নিজেই তাঁর ভাইরাস সংক্রমণের কথা জানান প্রাক্তন রাষ্ট্রপতি। দুপর ১ টা ৭ মিনিটে টুইট করে প্রণব মুখার্জি তাঁর আক্রান্ত হওয়ার খবর দেন। বলেন, অন্য শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার সময় আমার শরীরে ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
প্রাক্তন রাষ্ট্রপতি এও অনুরোধ রাখেন, গত এক সপ্তাহের মধ্যে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজেদের আইসলেশনে রাখেন। আর কোভিড টেস্টও করিয়ে নেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল সহ বিভিন্ন দলের নেতারা প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করে নিজের টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিজেদের বার্তা পোস্ট করছেন।




