Barak UpdatesHappeningsBreaking News
প্রেরণা: মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতি মাসে পাবে ৩০০ টাকা করে
ওয়েটুবরাক, ১৯ সেপ্টেম্বর: আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের জন্য প্রেরণা নামে এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। ওই প্রকল্পের অধীনে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের মাসে তিনশো টাকা করে প্রদান করা হবে। আগামী নভেম্বর থেকে ছয় মাস প্রেরণা কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
এই প্রকল্পে এবার রাজ্য সরকারের স্কুলছাত্রদের সঙ্গে সিবিএসই পরিচালিত আদর্শ স্কুলগুলোকেও যুক্ত করা হবে। তাতে পাঁচ লক্ষাধিক পরীক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। সরকার আশাবাদী, এই অর্থসাহায্যের দরুন বহু দরিদ্র পরিবারের সন্তান নিরুদ্বেগে পরীক্ষায় বসতে পারবে, ফলাফলও ভালো হবে।



