Barak UpdatesHappeningsBreaking News
মাস্ক নেই, তর্ক জুড়ে থানায় আটক যুবক, পরে মুক্তNo mask, no helmet & unruly behaviour lands youth in police custody

১৭ সেপ্টেম্বরঃ মহালয়ার সকালে রাস্তায় বেরিয়েছেন, মাস্ক নেই। এর ওপর স্কুটি চালাচ্ছিলেন, হেলমেট নেই। শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী হেলমেটের কথা ছেড়েই দিয়েছিলেন। শুধু জানতে চান, মাস্ক কোথায়। তাঁর সঙ্গে তর্ক জুড়েন পূর্ণ পাল রোডের যুবক রাজদীপ পাল। অন্যদের না ধরে তাঁকেই কেন ধরা হল, পাল্টা প্রশ্ন তার। শেষে মেজাজ হারান ওসি গোস্বামী। গাড়িতে তুলে নিয়ে যান সদর থানায়। শেষে অবশ্য ত্রুটি স্বীকার করে নেওয়ায় জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
ওসি-র সঙ্গে পাল্টা প্রশ্ন, আঙুল তুলে কথা না বলতে পরামর্শ এবং শেষে ওসি ধমকে তাকে গাড়িতে ঢোকানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে। অনেকেই তা শেয়ার করেন, নিজের মন্তব্য জানান।



