Barak UpdatesHappeningsBreaking News
শিলচর পুর নিগম নির্বাচনে মনোনয়ন জমা ১৫১টি
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর: সবাই যেন শেষদিনটির অপেক্ষায় ছিলেন। বিজেপি, কংগ্রেস সহ নির্দলদের অধিকাংশ শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, মোট ১৫১ জন লড়াইয়ের ময়দানে নেমেছেন। এরমধ্যে এককভাবে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। ৪০টি। বিজেপি প্রার্থী দিয়েছে ৩৮ আসনে। তবে অগপর সঙ্গে জোট বেঁধে তারা সবকটি আসনে লড়ছেন। রাইজর দল ২, সিপিএম, সমাজবাদী পার্টি এবং এসইউসিআই ১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

