Barak UpdatesHappeningsBreaking News
সিভিল, আইএসবিটি পরিদর্শন করলেন নয়া জেলাশাসকNew DC Keerthi Jalli inspects Civil Hospital & ISBT

১০ মে : কাছাড়ের নবাগত জেলাশাসক কীর্তি জল্লি রবিবার অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তাওয়ানকে সঙ্গে নিয়ে শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল পরিদর্শন করেছেন। জেলাশাসক এ দিন এসএম, দেব সিভিল হাসপাতালের দোতালায় থাকা স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষটি পরিদর্শন করেন এবং রেসপন্স সিস্টেমের কার্যাবলী সম্পর্কে অবহিত হন।
পরে তিনি হাসপাতালের সুপারিনটেনডেন্টের সঙ্গে হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং কোয়ারেন্টাইন ও আইসোলেশনের সুবিধা সম্পর্কে পর্যালোচনা করেন।
এই সময়ে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস, জেলা সার্ভিলেন্স অফিসার ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, ডিপিএম রাহুল ঘোষ এবং ডিএমই সুমন চৌধুরী জেলাশাসকের সঙ্গে ছিলেন। পরে জেলাশাসক জল্লি ভেটেরিনারি হাসপাতালের স্ক্রিনিং সেন্টার, ঘুংগুর এবং আইএসবিটি পরিদর্শন করেন। তিনি পুলিশ কর্মী, আইএসবিটি কর্মচারী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। বিভিন্ন রাজ্য থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং প্রক্রিয়া পর্যালোচনা করেন তিনি। জেলাশাসক এসব ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেন, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করার কথা বলা হয়েছে।


