Barak UpdatesHappeningsBreaking News

মহানবমীতে সংস্কৃতি চেতনা ন্যাসের বিশেষ আলোচনা সভা

ওয়েটুবরাক, ২০ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে সংস্কৃতি চেতনা ন্যাসের উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভা। দেবী দুর্গার আগমন, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার চিরন্তন তাৎপর্যকে বর্তমান সমাজ ও সময়ের প্রেক্ষাপটে তুলে ধরাই ছিল এই আলোচনা সভার মূল উদ্দেশ্য।

“দেবীর আগমনে আসুরিক শক্তির বিরুদ্ধে দৈবিক শক্তির বিজয়: আজকের প্রেক্ষাপটে চিন্তন” — এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ বিশ্বদীপ চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবতোষ চক্রবর্তী, জনতা কলেজ, কাবুগঞ্জের সহকারী অধ্যাপক ডঃ মুন্নি দেব মজুমদার, শিলচরের বিশিষ্ট সাহিত্যিক  অসিত চক্রবর্তী এবং আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ বরুণজ্যোতি চৌধুরী।

 গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের চিরন্তন বার্তাকে বর্তমান সমাজের প্রেক্ষাপটে উপলব্ধি করার বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে।

মহানবমীতে আয়োজিত এই আলোচনা সভা দুর্গোৎসবের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করার পাশাপাশি বর্তমান সমাজে দৈবিক গুণাবলি ও ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা বহন করে। দেবীর আরাধনার প্রকৃত সার্থকতা যে কেবল আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং মানুষের অন্তরে শুভবোধ, সহমর্মিতা ও ন্যায়নিষ্ঠার বিকাশের মধ্যেও নিহিত—এই চিরন্তন ভাবনাই আলোচনার মূল সুর হিসেবে প্রতিফলিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker