NE UpdatesHappeningsBreaking News
একমাত্র রোগী সুস্থ, করোনা-মুক্ত হল মিজোরামMizoram’s only patient cured, state becomes corona free

১০ মে : উত্তর পূর্বাঞ্চলের আরও একটি রাজ্য মিজোরাম করোনা ভাইরাস থেকে মুক্ত হল। রাজ্যের একমাত্র করোনা রোগী বর্তমানে সুস্থ হয়ে ঊঠেছেন। চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত একমাত্র রোগী এখন সম্পূর্ণ। মিজোরাম এখন মণিপুর, সিকিম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে করোনা-মুক্ত রাজ্য হয়ে উঠল।
মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ লালথংগলিয়ানা বলেন, একমাত্র করোনা আক্রান্ত রোগী এখন সুস্থ হয়েছেন। তিনি জানান, শনিবার দুপুরে এই রোগী জোরাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আক্রান্ত রোগী ৪৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এই রোগীকে মোট ৪ বার টেস্ট করা হয়েছে। এই টেস্টের ফলাফল নিগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এখন তাঁকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সুস্থ হয়ে ওঠা এই ব্যক্তি মিজোরামের ব্যাপ্টিস্ট গির্জায় ধর্মযাজক ছিলেন। উচ্চশিক্ষার জন্য আর্মস্টার্ডামে গিয়ে তিনি ১৬ মার্চ মিজোরামে ফিরে আসেন। ২৪ মার্চ তাঁর দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পত্নী ও সন্তানের পরীক্ষার পর নিগেটিভ আসায় তাঁদের হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়।




