Barak UpdatesHappeningsBreaking News

বাথরুমে পড়ে প্রাণ হারালেন আইটিএ সুরমা ভ্যালি শাখার সচিব

ওয়েটুবরাক, ২২ অক্টোবর: মঙ্গলবার শিলচরে অফিস সংলগ্ন নিজের আবাসনের বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন আইটিএ সুরমা ভ্যালি শাখার সচিব সঞ্জয় বাগচী। স্ত্রী সুতপা বাগচী টের পেয়ে লোকজন ডেকে বাথরুম থেকে বের করে তাকে নিয়ে যান শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তাঁর দেহ পরে মেডিক্যাল কলেজের মর্গেই রাখা হয়। সঞ্জয়-সুতপার একমাত্র পুত্র রিত আজ বুধবার দুবাই থেকে এসে পৌঁছালে শিলচর শ্মশানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ৫৬ বছর বয়সি সঞ্জয়বাবুর বাড়ি জলপাইগুড়িতে। সেখান থেকে আত্মীয়স্বজন মঙ্গলবারই শিলচরের উদ্দেশে রওয়ানা হয়ে গিয়েছে।

তাঁর মৃত্যুতে বরাক উপত্যকার চা শিল্প মহলে শোক পরিলক্ষিত হয়। বিশেষ করে, বাগান ম্যানেজাররা মাত্র দেড় বছর আগে এই অঞ্চলে বদলি হয়ে এসে সকলের মন জয়ের নানা স্মৃতি চারণ করে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker