India & World UpdatesHappeningsBreaking News
ইতিহাস গড়ে সবুজ যাত্রা শুরু করল ভারতীয় রেল

ওয়েটুবরাক, ১৭ জুলাই: হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে দেশের প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন-চালিত ট্রেনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পূর্ণ শূন্য- কার্বন নির্গমন প্রযুক্তিতে চালিত এই বিশেষ ট্রেনটি বায়ুমণ্ডলে কোনও দূষিত ধোঁয়া ছড়াবে না, বরং উপজাত হিসেবে নির্গত করবে কেবল জলীয় বাষ্প ও জল। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেলের এই বড়সড় প্রযুক্তিগত অগ্রগতি দেশের যোগাযোগ ব্যবস্থাকে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে নিয়ে গেল।


