Barak UpdatesHappeningsBreaking News
ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এইচডিএফসি ব্যাঙ্কের রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ৬ ডিসেম্বর : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করে এইচডিএফসি ব্যাঙ্কের ক্লাব রোড শাখা। ৫ ডিসেম্বর সকাল ১১টায় প্রদীপ উজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, সহ সভাপতি রঞ্জিত মিশ্র, মহিলা শাখার সভানেত্রী সিক্তা পাল, কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, এইচডিএফসি ব্যাংকের ক্লাব রোড শাখার ব্রাঞ্চ ম্যানেজার অভিজিৎ রায়, ক্লাস্টার হেড (অপারেশনস) রবি শঙ্কর রায়, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পারমিতা দাস, আধিকারিক সুস্মিতা দাস, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের আরএমও ডা. দিলোয়ার হোসেন প্রমুখ।

শিবিরে তিনজন মহিলা সহ ২৩ জন রক্তদান করেন। ডা. দিলোয়ার হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল, কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে শংসাপত্র এবং এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকেও উপহার এবং শংসাপত্র প্রদান করা হয়।
সুষ্ঠুভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ যোগাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, মহিলা শাখার সহসভানেত্রী চৈতালি বণিক, কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ প্রমুখ।



