India & World UpdatesHappeningsCultureBreaking News
শোকের পর শোক, চলে গেলেন বাপ্পি লাহিড়িওLegendary musician Bappi Lahiri passes away at 69

ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি : লতা মঙ্গেশকরের পর গতকাল মঙ্গলবার চলে গিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। বয়স হয়েছিল ৬৯ বছর।
এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবারই ছাড়া পেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার আচমকা তাঁর অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা বাড়িতে চিকিৎসক ডেকেছিলেন। তাঁর পরামর্শে দ্রুত তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ৷

আসলে গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন সুরকার। তারপরেই ফুসফুসে সংক্রমণ হয় বাপ্পি লাহিড়ির। তার জেরেই পুরো সুস্থ হতে পারলেন না আর। চিকিৎসকরা জানান, একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর৷ তবে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’র জেরে মৃত্যু হয়েছে সুরকার লাহিড়ির।




