Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে হিন্দি সাহিত্য সমিতির জুবিন স্মরণ

ওয়েটুবরাক, ৩ অক্টোবর : জুবিন গর্গকে আনুষ্ঠানিক ভাবে স্মরণ করল বরাক হিন্দি সাহিত্য সমিতি। গত রবিবার শিলচর হিন্দি ভবনে আয়োজিত এক সভায় উপস্থিত সকলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনায় একমিনিট নীরবতা পালন করেন। কমলা সোনার জুবিনের স্মৃতিতে সঙ্গীত পরিবেশন করেন।
সমিতির সভাপতি উদয় শঙ্কর গোস্বামীর পৌরহিত্যে আয়োজিত এই শোকসভায় কার্যবাহী সভাপতি মূলচাঁদ বৈদ, প্রচার সম্পাদক যোগেশ দুবে, কার্যবাহী সদস্য বাবুল নারায়ণ কানু ও দুর্গেশ কুর্মি কিংবদন্তী শিল্পীর জীবন ও সঙ্গীত সাধনার ওপর বক্তৃতা করেন। তাঁরা বলেন, অসমিয়া-বাংলার পাশাপাশি তিনি বেশকিছু ভোজপুরি-হিন্দি গানও গেয়েছেন। সেগুলিও অতি জনপ্রিয়।


