Barak UpdatesAnalyticsSportsBreaking News
Inter-College Cricket Tournament of Assam University to Start This Monthএ মাসেই আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রিকেট শুরু হচ্ছে

ওয়ে টু বরাক, ৫ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৩তম আন্তঃকলেজ ক্রিকেট (পুরুষ) প্রতিযোগিতা এ মাসেই শুরু হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য এই প্রতিযোগিতা আয়োজিত হবে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। কলেজগুলোকে নির্ধারিত প্রপত্রে নাম নথিভুক্ত করতে হবে। সঙ্গে দিতে হবে দুই হাজার টাকা। আবেদনপত্রের সঙ্গে অনলাইনে পেমেন্ট করা দু’হাজার টাকার রশিদও জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের কার্যালয়ে জমা দেওয়ার পাশাপাশি ইমেলও করতে হবে, deputydir_sports@aus.ac.in ঠিকানায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ নভেম্বর। প্রতিযোগিতার বিস্তৃত তথ্য ও কর্মসূচি শীঘ্রই প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।
Way2barak, 5 November : The 13th Inter-College Cricket (Men’s) Tournament, organized by Assam University, is set to begin later this month. The competition will be held at the university’s Sports Complex for students of the 2025–26 academic session.
A notification regarding the event has already been sent to the principals of the affiliated colleges. Colleges must register their teams using the prescribed form and submit a registration fee of ₹2,000. Along with the application form, a receipt of the online payment of ₹2,000 must also be submitted.
Applications are to be submitted both at the office of the University Sports Board and via email at deputydir_sports@aus.ac.in. The last date for submission of applications is November 10.
According to university sources, detailed information and the full schedule of the tournament will be released soon.



