Barak UpdatesBreaking News
শুক্রবার ফি মকুবের দাবিতে বিধানসভা অভিযানIn demand of fee waiver, students to march to Assam Assembly on Friday

২৫ জুলাইঃ ব্যাক পাওয়া এবং ক্লাশে ৭৫ শতাংশের কম উপস্থিতির ছাত্রছাত্রীদের কলেজে ফি মকুব করা হবে না বলে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেছে ফি মকুব দাবি ছাত্র সংগ্রাম কমিটি। মিছিল, বিক্ষোভ প্রদর্শন, ধরনা, মানবশৃঙ্খল, মশাল মিছিল ইত্যাদির পরও সরকারের টনক না নড়ায় এ বার তারা বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন।
কমিটির কর্মকর্তা প্রোজ্জ্বল দেব, হিল্লোল ভট্টাচার্য, গৌর দাস-রা জানান, বরাক উপত্যকা থেকে কয়েকশো ছাত্রছাত্রী আন্দোলনে শরিক হতে বৃহস্পতিবার রওয়ানা হয়েছেন। ব্রহ্মপুত্র উপত্যকার এআইডিএসও কর্মীরাও তাতে সামিল হবেন। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে তাঁদের সমস্যার কথা নতুন করে তুলে ধরবেন।




