NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

উচ্চ মাধ্যমিকে বরাক উপত্যকার সার্বিক ফলাফল সন্তোষজনক নয়

ওয়েটুবরাক, ৩০ এপ্রিলঃ উচ্চ মাধ্যমিকের ফলাফলে এ বার থেকে কোনও স্থানাধিকারীর তালিকা প্রকাশ হচ্ছে না। এর দরুন ফলাফল নিয়ে সমষ্টিগত উচ্ছ্বাস অনেকটাই কমে গিয়েছে। জেলাভিত্তিক তুলনা টেনে পরীক্ষার্থী বা স্কুলের প্রতিযোগিতাকে জেলার ফলাফলে পরিণত করা হয়েছে। সে দিক থেকে সবচেয়ে প্রশংসা কুড়িয়েছে বাকসা জেলা। কলা বিভাগে প্রথম (94.21 শতাংশ), বাণিজ্যে দ্বিতীয় (98.20) এবং বিজ্ঞানে (95.66) তৃতীয় স্থান লাভ করেছে। এর পরই উল্লেখ করতে হয় শিবসাগরের কথা। বিজ্ঞানে দ্বিতীয় (97.13) এবং কলা বিভাগে তৃতীয় (90.78)। কলা বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে দরঙ জেলা (93.82)। বিজ্ঞান বিভা্গে 100 শতাংশ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পশ্চিম কার্বি আংলং জেলা শীর্ষস্থান লাভ করেছে।একই ভা্বে 100 শতাংশ পরীক্ষার্খী উত্তীর্ণ হওয়ায় দক্ষিণ শালমারা জেলা বাণিজ্য বিভা্গে প্রথম হয়েছে। এই বিভাগে চিরাঙ তৃতীয় স্খানে (98.15)।

ভোকেশনালে শ্রীভূমি জেলার পরীক্ষার্থীরা বরাক উপত্যকার মান রেখেছে। একমাত্র এই জায়গাতেই শীর্ষ স্থানের তালিকায় উপত্যকার কোনও জেলার নাম জ্বলজ্বল করতে দেখা যায়। এই বিভাগে চার জেলার পরীক্ষার্থীরা 100 শতাংশ উত্তীর্ণ হয়েছে। শ্রীভূমি ছাড়া অন্য তিন জেলা হল লখিমপুর, নলবাড়ি ও বিশ্বনাথ।

সর্বোচ্চ পাশের তালিকায় যেমন শ্রীভূমির নাম রয়েছে সর্বনিম্নের তালিকায়ও এই জেলার নাম রয়েছে। বাণিজ্য বিভাগে নীচের দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্রমে ডিমা হাসাও (46.60), ধুবড়ি (63.64) ও শ্রীভূমি (68.36)। সর্বনিম্নের তালিকায় নাম রয়েছে বরাক উপত্যকার অন্য দুই জেলারও। কাছাড় কলা শাখায় নীচের দিক থেকে প্রথম (58.96)। দ্বিতীয় ও তৃতীয় ক্রমে কার্বি আংলং (64.53) ও হাইলাকান্দি (66.15)।

বিজ্ঞান বিভাগে নীচের দিক থেকে তিন জেলা হল ডিমা হাসাও (56.27), কার্বি আংলং (65.36)  এবং গোয়ালপাড়া (72.75)। ভোকেশনালে সর্বনিম্ন তিন জেলা হল হাইলাকান্দি (29.27), কার্বি আংলং (30) ও গোয়ালপাড়া (35.29)। এই বিভাগে নীচের দিক থেকে চতুর্থ কাছাড় (39.29)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker