Barak Updates
কেরালা : বিজেপিতে যোগ দিলেন বাম বিধায়ক

ওয়েটুবরাক মার্চ ১৭: মনোনয়ন না পেয়ে বিজেপিতে যোগ দিলেন কেরালার সিপিআই বিধায়ক সি মুকুন্দন। রবিবার সিপিআই-এর প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোমবার তিনি বিজেপিতে যোগ দেন। এবারের কেরালা বিধানসভা নির্বাচনে তাঁকে মনোনয়ন দেয়নি সিপিআই। গত বিধানসভা নির্বাচনে তিনি নাট্টিকা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। সম্ভবত এই কেন্দ্র থেকেই এবার তিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি বিজেপি নেতৃত্বের ওপর সম্পূর্ণ আস্থা রাখছি। তাঁরাই আমার ভবিষ্যৎ রাজনৈতিক পথ স্থির করবেন। আমাকে তারা নাট্টিকা কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে বিবেচনা করলে আমি ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবো।”
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, মুকুন্দনের যোগদানে বিজেপি শক্তিশালী হবে।


