NE UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরখাস্তFinancial irregularities! VC of Dibrugarh Univ suspended

১১ ফেব্রুয়ারি : ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রঞ্জিত তামুলিকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যপালের তদন্ত কমিটির দাখিল করা এক প্রতিবেদনের পরই উপাচার্যকে বরখাস্ত করা হয়। গত কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদির অভিযোগ উত্থাপিত হয়েছিল। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মী সংস্থা, আসুর শাখা তথা ছাত্রছাত্রী, এমনকি বিধায়ক ঋতুপর্ণ বরুয়াও তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিলেন।এর ফলেই রাজ্যপালের নির্দেশে চারজনের একটি দল তদন্ত শুরু করে। তদন্তে ড. রঞ্জিত তামুলির বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে অধ্যাপক আর এন যাদবকে দায়িত্বভার অর্পণ করা হয়।




