NE UpdatesHappeningsBreaking News

জুবিনের মৃত্যুর বিচার এনে দিতে না-পারলে আগামী ভোটে সরকার পাল্টে দিন, বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার অসমবাসীর উদ্দেশে তিনি জানিয়ে দিলেন, জুবিনের মৃত্যুর বিচার এনে দিতে না-পারলে আগামী বিধানসভা ভোটে যেন বিজেপি সরকার পাল্টে দেন তাঁরা।

অসমের মুখ্যমন্ত্রী সকলকে শান্ত থাকার আর্জি জানিয়ে বলেন, ইতিমধ্যে অসম পুলিশ বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে গায়ক-অভিনেতার মৃত্যুর তদন্ত করছে। প্রিয় জ়ুবিনের মৃত্যুর সুবিচার হবেই। শনিবার আরও এক কদম এগিয়ে হিমন্ত চ্যালেঞ্জের সুরে জানিয়ে দিলেন, বিচার না-পাইয়ে দিতে পারলে অসমবাসী তাঁকে শাস্তি দিতে পারেন। সমাজমাধ্যমে তাঁর প্রশ্ন, ‘‘যদি আমরা জ়ুবিনের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে না-পারি, তা হলে কেনই বা আপনারা ২০২৬ সালে আমাদের ভোট দেবেন?’’

অসমের মুখ্যমন্ত্রী জনগণকে তাঁর ছ’বছরের পুরনো বক্তব্যের কথা মনে করিয়ে দেন শনিবার। তিনি দাবি করেছিলেন, কিছু ব্যক্তি অসমের সাংস্কৃতিক জগতের মুখ জ্যোতিপ্রসাদ আগরওয়াল, বিষ্ণুপ্রসাদ রাভা এবং ভূপেন হজারিকার সমতুল্য ‘জাতীয় সম্পদ’ জ়ুবিনকে বিভ্রান্ত করছেন। তবে বিজেপি নেতা হিমন্তের দাবি, জ়ুবিনের সঙ্গে তাঁর রাজনৈতিক দর্শন বা মত আলাদা হলেও আদতে তিনি গায়কের অন্যতম ভক্ত। আজীবন থাকবেনও। অসমের সম্পদের এ ভাবে চলে যাওয়া তিনি মন থেকে মেনে নিতে পারেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker