NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি পুর নিগম নির্বাচনে ৬০-এ বিজেপি ৫২, অগপ ৬BJP clean sweeps Guwahati Municipal Corporation poll, Congress wiped out
খাতা খুলল আপ, এজেপিAAP & AJP open accounts

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: গুয়াহাটি পুরনিগম দখল করল বিজেপি। এদের দখলে গিয়েছে ৫২টি ওয়ার্ড। কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। তবে প্রথমবার গুয়াহাটি পুর নির্বাচনে প্রার্থী দিয়ে আম আদমি পার্টি একটি ওয়ার্ড জিতে নেয়। ৪২ নম্বর ওয়ার্ডে জিতেছেন তাঁদের প্রার্থী মাসুমা বেগম। ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন অসম জাতীয় পরিষদের হুকুম চাঁদ আলি। শাসক জোটের আরেক শরিক অসম গণ পরিষদ ৭টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল৷ ৬টিই জিততে সক্ষম হয়েছে এরা।
২০১৩ সালে শেষ পুরভোট হয়েছিল ৩১ আসনে৷ ১৯টি আসন পেয়েছিল কংগ্রেস৷ বিজেপি সে বার ১১টি আসন জিতেছিল। অন্য আসনটি গিয়েছিল অগপর ঝুলিতে৷




