Barak UpdatesBreaking News
কবিপত্নী বেলা ব্রহ্মচারী প্রয়াতBela Brahmachari, wife of poet Shaktipada Brahmachari passes away

২৮ মেঃ কবি শক্তিপদ ব্রহ্মচারীর পত্নী বেলা ব্রহ্মচারী মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন। তিনি কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। সেখানেই মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর।
ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী বেলাদেবী রেখে গিয়েছেন একমাত্র কন্যা কপোতাক্ষী, দেবর শঙ্কর ব্রহ্মচারী, জা রুমা ব্রহ্মচারী, দেবর-পো বিরল ও চার নাতিকে। মঙ্গলবারই শিলচর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সাহিত্যপ্রেমী, মিষ্টভাষী বেলা ব্রহ্মচারীর মৃত্যুতে উপত্যকার সাহিত্য-সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে আসে।




