Barak UpdatesBreaking News
উদ্বোধন হল বরমবাবার মেলাBarom Baba Fair inaugurated

২২ নভেম্বর: উদ্বোধন হল বরমবাবার মেলা। বৃহস্পতিবার বিশেষ পূজার্চনা, সভা ও ফিতা কেটে বিশিষ্ট জনদের মেলা প্রাঙ্গণে প্রবেশের মধ্য দিয়েই শুরু হয় উপত্যকার এই জনপ্রিয় মেলা।

ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মৃন্ময়াননন্দ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন-পরিবেশ, আবগারি ও মীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

উপাধ্যক্ষ কৃপানাথ মালা, এলাকার বিধায়ক আমিনুল হক লস্করও উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন। প্রথম দিনেই মেলা বেশ জমে ওঠে। এ যে আনন্দ স্ফূর্তি নয়, ধর্মীয় পরম্পরাও জড়িয়ে আছে এর সঙ্গে, সকলকে সে কথা স্মরণ করিয়ে দেন মৃন্ময়ানন্দ মহারাজ। শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলার আনন্দ উপভোগের অনুরোধ করেন মন্ত্রী শুক্লবৈদ্য, বিধায়ক লস্কর সহ অন্যান্য বক্তারা।
English



