Barak UpdatesBreaking News
মাতৃহারা হলেন সাংস্কৃতিক কর্মী জয়দীপCultural activist Joydeep Chakraborty’s mother expired

২৮ সেপ্টেম্বরঃ মাতৃহারা হলেন শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, সংগঠক জয়দীপ চক্রবর্তী। তার মা করবী চক্রবর্তী শনিবার রাত সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৩ বছর। আচমকা নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন।

কাউকে কিছু করার আর সুযোগ দেননি। রেখে গিয়েছেন স্বামী এফসিআই-র প্রাক্তন কর্মী দীপক চক্রবর্তী, দুই পুত্র জয়দীপ, রাজদীপ ও পুত্রবধূ সুদীপ্তা চক্রবর্তীকে। অত্যন্ত সজ্জন, মিষ্টভাষী, পরোপকারী হিসেবেই করবীদেবী পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে মেহেরপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে শোক পরিলক্ষিত হয়।




