Barak UpdatesCultureBreaking News

রবীন্দ্ৰজয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ৭ মে : প্ৰতিবারের মতো এবারও পূৰ্ণ শ্ৰদ্ধার সঙ্গে বিশ্বকবিকে পুষ্পাঞ্জলি প্ৰদান করবে আসাম বিশ্ববিদ্যালয়৷ আগামী ৯ মে শুক্রবার ১৬৪তম রবীন্দ্ৰ জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কৰ্মসূচির আয়োজন করা হয়েছে৷ বুধবার নিবন্ধক ড. প্ৰদোষকিরণ নাথ অনুষ্ঠানমালা নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন৷

বেলা এগারোটায় কেন্দ্ৰীয় রবীন্দ্ৰ গ্ৰন্থাগারের সামনে জমায়েত ও কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুরের প্ৰতিমূৰ্তিতে পুষ্পাঞ্জলি অৰ্পণ, বেলা সাড়ে এগারোটায় স্বামী বিবেকানন্দ প্ৰতিমূৰ্তির সামনে থেকে শুরু হবে পথচলা৷ থামবে বিপিনচন্দ্ৰ পাল মিলনায়তনে গিয়ে৷ বেলা বারোটায় মূল অনুষ্ঠান আয়োজিত হবে বিপিনচন্দ্ৰ পাল মিলনায়তনে৷

উপাচাৰ্য অধ্যাপক রাজীব মোহন পন্থের পৌরোহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর আলোকপাত করবেন প্ৰধান অতিথি বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক তথা গ্ৰন্থনা বিভাগের নিৰ্দেশক ড. সুদীপ বসু৷ আয়োজিত হবে নাচ-গান-আবৃত্তিও৷ রবীন্দ্ৰ জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষে নিবন্ধক ড. নাথ এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার উপস্থিতি কামনা করেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker