Barak UpdatesAnalyticsBreaking News
চলতি সপ্তাহেই বন্যা পরিস্থিতি দেখতে শ্রীভূমি আসবেন মুখ্যমন্ত্রী

ওয়ে টু বরাক, ৩ জুন : কাছাড় জেলার বন্যা পরিস্থিতি দেখতে মঙ্গলবার শিলচরে আসেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই সফরে তিনি শহরের বিভিন্ন স্থানে থাকা কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করেছেন। কিন্তু এই সফরে বরাকের বাকি দুই জেলায় যাননি মুখ্যমন্ত্রী। এ নিয়ে সামাজিক মাধ্যমে দাবিও উঠেছে, মুখ্যমন্ত্রী যেন শ্রীভূমির বন্যাদুর্গতদের অসহায় অবস্থার চিত্র পরিদর্শন করেন।
এর প্রেক্ষিতেই কাছাড়ের জেলাশাসকের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, চলতি সপ্তাহেই তিনি পুনরায় বরাকে আসছেন। আর ওইসময় তিনি শ্রীভূমি জেলা সফর করবেন। মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ‘আগামী তিন-চার দিনের মধ্যে আবার শ্রীভূমির জন্য আসব। তখন বরাকের সমস্যা নিয়ে আরও আলোচনা করব। আমি এই দুর্যোগের সময়ে বরাকের মানুষের সঙ্গে রয়েছি। আমি যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব।’



