Barak UpdatesHappeningsBreaking News
পানপট্টিতে আগুন, তিনঘণ্টায় নিয়ন্ত্রণেFire breaks out at Panpatty, takes 3 hrs to extinguish

ওয়েটুবরাক, ২৪ জুনঃ বুধবার রাত তখন সাড়ে তিনটা। ধোঁয়ায় ঘিরে ফেলে গোটা পানপট্টি এলাকা। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন, চিপসের গুদামে আগুন লেগেছে। দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরপর তিনটি ইঞ্জিন ছুটে যায়। পাশের গোলদীঘি মল থেকে জল দেওয়া হয়। চিপসের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ছিল দেশলাইয়ের গুদামে। শেষে অবশ্য দ্রুত দমকল কর্মীরা জল ছিটিয়ে আগুনকে আর এগোতে দেননি।
এই গুদামের উপরতলায় থাকেন অসিত দত্ত, চন্দ্রিমা দত্তরা। তাঁরা সবাই নীচে নেমে আসেন। কাছাকাছি দালানবাড়ির মানুষেরাও নীচে এসে দমকলকর্মীদের আগুন নেভাতে সাহায্য করেন। কয়েক মাস আগেই একই গলির সামান্য আগে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ দিন সকলের প্রয়াসে আগুন সেই চেহারা নিতে পারেনি। আগের ঘটনার মত এ দিনও বিদ্যুতের সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে।




