NE UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড় লক্ষ দিলেন আসাম বিধানসভার অধ্যক্ষAssembly Speaker donates Rs. 1.5 lakh to CM Relief Fund

১০ মে : আসাম বিধান্সভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী দেড় লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। রবিবার তিনি ব্রহ্মপুত্র রাজ্য অতিথিশালায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে এই চেক তুলে দিয়েছেন। অন্যদিকে করোনা ভাইরাসের ফলে সৃষ্টি হওয়া এই সংকটের সময় এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য অধ্যক্ষ আরও ১ লক্ষ টাকার চেক পিএম কেয়ার্স ফান্ডে জমা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি অধ্যক্ষ যোরহাট ভ্রমণের সময় বিভিন্ন ব্যক্তি ও সংস্থা আসাম আরোগ্য নিধিতে জমা দেওয়ার জন্য কয়েকটি চেক দিয়েছিলেন। সেগুলো এ দিন অধ্যক্ষ মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এজন্য অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।




