Barak UpdatesHappeningsBreaking News

Assam University Marks Constitution Day with Special Lectures & Quiz
আসাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে সংবিধান দিবস পালিত

ওয়ে টু বরাক, ২৬ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ড. আম্বেদকর চেয়ারের উদ্যোগে বুধবার সংবিধান দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠান আয়োজিত হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে। এতে সংবিধানের মৌলিক কাঠামো বিষয়ক বিশেষ বক্তৃতা প্রদান করেন আইন বিভাগের অধ্যাপিকা ড. দীপশিখা ভট্টাচার্য। ছাত্রকল্যাণ ডিন অধ্যাপক অনুপ কুমার দে “সংবিধানিক নৈতিকতা ও উপনিবেশ-উন্মোচন” বিষয়ে বক্তব্য রাখেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবতোষ চক্রবর্তী “ভারতীয় সংবিধানের শিল্পাত্মা ও ধর্মনিরপেক্ষ চরিত্র” নিয়ে আকর্ষণীয় অধিবেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপির একটি প্রতিরূপ প্রদর্শন করা হয়। পাশাপাশি আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা, প্রস্তাবনার পাঠ করে শপথ গ্রহণ এবং সংবিধানের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উপস্থাপনা। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন।

Way2barak, November 26 : The Department of Political Science & Dr. Ambedkar Chair, Assam University, celebrated Constitution Day on November 26 in the conference hall of the Department of Political Science. On this occasion, Dr. Deepshikha Bhattacharjee from the Department of Law delivered a special lecture on the Basic Structure of the Constitution.

Professor Anup Kumar Dey, Dean of Students’ Welfare, Assam University, delivered an address on Constitutional Morality and Decolonisation. Professor Debotosh Chakraborty, Head of the Department of Political Science, conducted an engaging session on The Artistic Soul and Secular Fabric of the Indian Constitution.

As part of the celebration, a replica of the original Constitution of India was displayed for the students. The event also featured a quiz, taking the pledge by reading the Preamble, student presentations on various aspects of the Indian Constitution. Students, Scholars and Faculties of Assam University participated in the event.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker