NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বন্যাত্রাণে মুখ্যমন্ত্রীর তহবিলে ১ লক্ষ আসাম বিশ্ববিদ্যালয়েরAssam University donates Rs.1 lakh to CM Relief Fund for flood victims

১১ জুন : রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক দিল আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা। শুক্রবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে দেখা করে তাঁর হাতে এই চেক তুলে দিয়েছেন উপাচার্য রাজীব মোহন পন্থ। এর আগে উপাচার্য মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়েছেন।
সম্প্রতি রাজ্য সরকার আসাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ২৫ কোটি বরাদ্দ করেছে। এ দিন উপাচার্য এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে উপাচার্যের। মুখ্যমন্ত্রীও উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। জানা গেছে, উপাচার্য মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই অনুষ্ঠানেই তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে ২৫ কোটি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।




