Barak UpdatesBreaking News
কল্যাণী হাসপাতালকে গাছের চারা দিল আর্ট অব লিভিংArt of Living gives saplings to Kalyani Hospital

৭জুন : শ্রীকোণা সুন্দরীমোহন সেবাভবন কর্তৃপক্ষের (কল্যাণী হাসপাতাল) হাতে মূল্যবান গাছের চারা তুলে দিল আর্ট অব লিভিংয়ের শিলচর শাখা। শুক্রবার, বিকেলে লক্ষীতরু, এরিকা পাম সহ আরও কিছু গাছের চারা দেওয়া হয় আর্ট অব লিভিংয়ের তরফে। সংগঠনের পক্ষে শতাক্ষী ভট্টাচার্য ও জয়দীপ নাথ এ দিন সুন্দরীভবন সেবাভবন ট্রাস্টের সভাপতি প্রিয়ব্রত ধর, সম্পাদক দীপক চক্রবর্তী ও সঞ্চালক বিশিষ্ট শল্য চিকিৎসক কুমার কান্তি দাসের হাতে তুলে দেন এসব চারা। পরে ঔষধি বৃক্ষ লক্ষীতরু সহ বাকি গাছের উপকারিতা ও গুরুত্ব নিয়ে কথা বলেন শতাক্ষী ভট্টাচার্য।
হাসপাতালের আশপাশ এলাকায় সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ চাইলে আগামীতেও গাছের চারা দেবে আর্ট অব লিভিং, জানান জয়দীপ নাথ। ট্রাস্টের প্রশাসনিক আধিকারিক দেবদাস আচার্য, রাই আচার্য সহ অন্যরা এতে উপস্থিত ছিলেন।




