NE UpdatesHappeningsBreaking News

শাহের সফরের প্রাক্কালে এসটি মর্যাদার দাবি মনে করালেন কোচ রাজবংশীরা

ওয়েটুবরাক, ৯ মার্চঃ আগামী ১৪ মার্চ তিনদিনের উত্তর-পূর্ব সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মূলত অসম ও মিজোরামে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর এই সফরের আগে অসমের ছয় জনগোষ্ঠীকে জনজাতি ঘোষণার দাবি মনে করিয়ে দিলেন কোচ রাজবংশীরা। অন্য পাঁচ জনগোষ্ঠী হল আদিবাসী, আহোম, মরান, মটক ও চুতিয়া।

কোচ রাজবংশী সম্মিলিত যৌথ মঞ্চ বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত এক স্মারকলিপি প্রদান করে। তাতে জনজাতি মর্যাদার সঙ্গে গুরুত্ব দিয়ে উল্লেখ করে ঐতিহাসিক কামতাপুর রাজ্য পুনর্গঠনের দাবির কথাও। বীর যোদ্ধা চিলারায়ের প্রতি সম্মান প্রদর্শনে চিলারায় রেজিমেন্ট গঠনেরও দাবি করে কোচ রাজবংশীদের ১২ সংগঠনের যৌথ মঞ্চ। মঞ্চনেতারা জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করতে তাঁরা বিজেপি সভাপতি তথা সাংসদ শইকিয়াকে অনুরোধ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker