India & World UpdatesHappeningsCultureBreaking News
অমিতাভের অবস্থা স্থিতিশীলAmitabh Bachhan’s condition stable

১২ জুলাইঃ করোনায় আক্রান্ত হওয়ায় মেগাস্টারকে নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তবে রবিবার সকালে নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শনিবার রাতেই মুম্বইয়ের নানাবতীতে ভর্তি হন অমিতাভ বচ্চন। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
অভিষেকও করোনায় আক্রান্ত। তিনিও নানাবতী হাসপাতালেই ভর্তি রয়েছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় শনিবার বচ্চন পরিবারের সদস্যরা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়েছিলেন। তাতেই পিতাপুত্রের কোভিড পজিটিভ রিপোর্ট আসে।



