Barak UpdatesBreaking News
চন্দ্রবংশী নিধির এমডি গ্রেফতারMD of Chandrabangshi Nidhi arrested

২৯ মার্চঃ শেষপর্যন্ত আদালতের নির্দেশে চন্দ্রবংশী নিধির ম্যানেজিং ডিরেক্টর রথীন্দ্র দাস লস্করকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে।
অনেকদিন থেকেই তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ঋণ দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন রথীন্দ্র। চাপে পড়ে কয়কজনের মঞ্জুর করেন। কিন্তু নিধির চেক নিয়ে ব্যাঙ্কে গেলে দেখা যায়, অ্যাকাউন্টে টাকা নেই। প্রতারণার শিকার হয়ে একাংশ জনতা এ বার সোজা আদালতের দ্বারস্থ হন। আদালত রথীন্দ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই প্রেক্ষিতে শুক্রবার পুলিশ তার অফিস থেকে তুলে এনে বিচারকের সামনে হাজির করে।
এর আগেও একই ধরনের অভিযোগে পুলিশ তাকে থানায় আটক করেছিল। কিন্তু থানা থেকেই সে বার ছাড়া পেয়ে গিয়েছিল চন্দ্রবংশীর এমডি দাসলস্কর।
English text here



