India & World UpdatesHappeningsBreaking News
বাড়ির মধ্যেও মাস্ক পরে থাকতে পরামর্শ কেন্দ্রেরWear face masks even at home: Centre

ওয়েটুবরাক, ২৬ এপ্রিলঃ করোনা রুখতে কেন্দ্রীয় সরকারের পরামর্শ, বাড়ির বাইরে তো বটেই, ঘরের মধ্যেও মাস্ক পরে থাকুন। আজ সোমবার নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল সতর্ক করে দেন, সংক্রমণ এড়াতে অযথা বাড়ির বাইরে পা রাখবেন না। করোনাকালে বাড়িতে অতিথিদের আমন্ত্রণ করবেন না। সেই সঙ্গে তাঁর পরামর্শ, “পরিবারের কারও করোনা ধরা পড়লে অন্যরা সব সময় মাস্ক পরে থাকুন। সংক্রমিতকে আইসোলেশনে রাখুন। কারণ ঘরের ভিতরেও সংক্রমণ ছড়াতে পারে।” তাঁর কথায়, বাড়ির মধ্যেও মাস্ক পরে থাকার সময় এসেছে।




