India & World UpdatesHappeningsBreaking News
ম্যাক্স হাসপাতালে ৩৩ কর্মীর করোনা পজিটিভ33 employees of Max hospital in Delhi tests positive

২৮ এপ্রিল : পূর্ব দিল্লির ম্যাক্স সুপার হাসপাতালের ৩৩ জন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ আসায় নতুন করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৪০০ শয্যাযুক্ত এই হাসপাতালটি জেলার সব থেকে বড় বেসরকারি হাসপাতাল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মী, ভর্তি রোগী ও নতুন আসা প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত মাস থেকে এ পর্যন্ত মোট ৩৩ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন চিকিতসক, ২৩ জন নার্স ও বাকিরা টেকনিশিয়ান ও সহযোগী কর্মী। এদের কোভিড ব্লকে স্থানান্তর করা হয়েছে। পাটপারগঞ্জের একটি হোস্টেলে থাকা ১৪৫ জন নার্সকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই হোস্টেলকেও কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।



