Barak UpdatesBreaking News
পল্লব সিনহাচৌধুরী প্রয়াতPallab Sinha Choudhury expired

১৬ ডিসেম্বরঃ অবসরপ্রাপ্ত কাস্টম সুপার পল্লবকুমার সিনহাচৌধুরী প্রয়াত হয়েছেন। গত ১১ ডিসেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। রেখে গিয়েছেন স্ত্রী মধুছন্দা সিনহাচৌধুরী, পুত্র পর্ণব সিনহাচৌধুরী, কন্যা পিয়ালী দাস সহ অসংখ্য আত্মীয়পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের।
অত্যন্ত সজ্জন, অমায়িক ছিলেন শিলচর ঘনিয়ালা রোডের বাসিন্দা পল্লব সিংহচৌধুরী। তিনি চাকরি থেকে অবসর নিয়ে কিছুদিন শিলচরের এক সিএ ফার্মে অস্থায়ীরূপে কাজ করেন। ছিলেন রামানুজ গুপ্ত স্কুল ও জুনিয়র কলেজ পরিচালন সমিতির সদস্যও। কিন্তু আচমকা ধরা পড়ে, তিনি ক্যানসারে আক্রান্ত। এরপরই দফায় দফায় দিল্লি গিয়ে চিকিতসা করান। শেষদিকে চিকিতসার জন্য স্ত্রীকে নিয়ে দিল্লিতে থেকেই গিয়েছিলেন। কিন্তু সবাইকে কাঁদিয়ে তিনি গত ১১ ডিসেম্বর চিরদিনের মত বিদায় নিয়েছেন।




