Barak UpdatesHappeningsBreaking News

শিলচর ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান প্রসেনজিৎ ভট্টাচার্য

ওয়েটুবরাক, ২৬ নভেম্বর: দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকার পর অবশেষে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। নতুন চেয়ারম্যান হয়েছেন বিজেপি নেতা প্রসেনজিৎ ভট্টাচার্য। আজই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। নিযুক্তি পেয়েই প্রসেনজিৎ জানান, সকলকে সঙ্গে নিয়ে তিনি এই গুরুদায়িত্ব পালন করে যাবেন। পরিকল্পিত পদ্ধতিতে শিলচরের উন্নয়নই তাঁর লক্ষ্য।

প্রসেনজিৎ ভট্টাচার্য গত দুই বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটের দাবিদার ছিলেন। এবার রাজদীপ গোয়ালাকে ওই আসনে বহিরাগত বলে অভিহিত করে সকল স্থানীয় দাবিদারদের নিয়ে জোট বেঁধেছিলেন। তবে দল গোয়ালাকেই মনোনীত করলে তিনি ক্ষোভ সরিয়ে দলীয় প্রার্থীকে জেতাতে আত্মনিয়োগ করেন। এরই সুফল আজ পেলেন বলে অনুমান করা হচ্ছে।

প্রসেনজিতের বক্তব্য, উধারবন্দ আসনে টিকিটের দাবি করলেও আজকের প্রাপ্তি তাঁকে বিস্মিত করেছে। কারণ তিনি শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান নিযুক্ত হবেন, এটা কখনও আশা করেননি।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker