Barak UpdatesHappeningsBreaking News
ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

ওয়েটুবরাক, ২৫ নভেম্বর: বহু বিতর্ক, আইনি জটিলতা ও নানা ধরনের দোলাচলের পর কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২,০১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই বিমানবন্দর। মন্ত্রিসভার সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই গোটা বরাক উপত্যকা জুড়ে দেখা দিয়েছে আনন্দ ও উচ্ছ্বাস।
এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এই অনুমোদন এক ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীকাল শিলচরে এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। শিলচরের ডিএসএ ময়দান থেকে শুরু হয়ে রাঙিরখাড়ি পর্যন্ত যাবে এই মিছিল।
এই ঐতিহাসিক মুহূর্তের আনন্দ উদযাপনে বরাক উপত্যকার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়।

