Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দেও পুরসভা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভার

ওয়েটুবরাক, ১৯ নভেম্বর: পুরসভা গঠন হতে চলেছে উধারবন্দেও। আজই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিধায়ক রাজদীপ গোয়ালা। তিনি বলেন, এই সিদ্ধান্ত উধারবন্দের সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবার সম্প্রসারণে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সামাজিক মাধ্যমে বিধায়ক গোয়ালা এ সংক্রান্ত পোস্ট করার পরেই উধারবন্দে প্রবল উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় জনতা মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজদীপ গোয়ালার প্রতিও কৃতজ্ঞতা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker