NE UpdatesHappeningsBreaking News

২০২৭-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ওয়েটুবরাক, ১৯ নভেম্বর: অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ, ডিভিশন-২ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা-২০২৭-এর সময়সূচি প্রকাশ করেছে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে শিক্ষা মন্ত্রী রণোজ পেগু একথা ঘোষণা করেছেন।

তিনি জানান,পরীক্ষা শুরু হবে ১২ মার্চ থেকে এবং শেষ হবে ৫ এপ্রিল। পরীক্ষার সময় সকালের শিফট: সকাল ৯টা থেকে দুপুর ১২টা। দুপুরের শিফট: দুপুর ১.৩০টা থেকে বিকেল ৪.৩০টা। ৫০ নম্বরের বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা হবে সকাল ৯টা থেকে ১১টা এবং দুপুর ১.৩০টা থেকে ৩.৩০টা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ বিষয়ের তারিখ

১২ মার্চ, শুক্রবার English

১৫ মার্চ, সোমবার MIL / Alternative English

১৬ মার্চ, মঙ্গলবার Economic Geography / Fine Arts

১৭ মার্চ, বুধবার Economics

১৮ মার্চ, বৃহস্পতিবার Computer Science and Application

২০ মার্চ, শনিবার Chemistry / Education

২৪ মার্চ, বুধবার Physics / Accountancy / Political Science

২৭ মার্চ, শনিবার Biology / Insurance / History

২৯ মার্চ, সোমবার Logic and Philosophy

৩১ মার্চ, বুধবার Mathematics

২ এপ্রিল, শুক্রবার Business Mathematics and Statistics / Geography

৩ এপ্রিল, শনিবার Statistics

৫ এপ্রিল, সোমবার Finance / Financial Literacy

#### কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা

-প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় মিলবে। সকালের পরীক্ষায় ৮.৫০ – ৯.০০টা এবং দুপুরে ১.২০ – ১.৩০টা পর্যন্ত।

-ব্যবহারিক পরীক্ষা: ৫০ নম্বরের Skill বিষয়ের জন্য ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি, ২০২৭ এবং ৩০ নম্বরের বিষয়ের জন্য ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker