Barak UpdatesHappeningsBreaking News
প্রতিবাদ: শ্রীভূমির বিপিন পাল রোডে নিষ্প্রদীপ দীপাবলি
ওয়েটুবরাক, ৮ নভেম্বর: শ্রীভূমির বিপিন পাল রোডে ক্লাব হিন্দুস্থানের দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অপ্রীতিকর ঘটনা এবং পরবর্তীতে পুলিশের আতিশয্য, বরাক উপত্যকার বাঙালিদের উদ্দেশে নাগাড়ে কটুক্তির অভিনব প্রতিবাদ জানাল ওই এলাকার জনতা। দেশজুড়ে যখন দীপাবলি উপলক্ষে নিজেদের বাড়িঘর সহ গোটা এলাকাকে আলোর মালায় সাজিয়ে তোলা হচ্ছিল, সে সময় শ্রীভূমির বিপিন পাল রোড পুরোপুরি নিষ্প্রদীপ থাকল। এই প্রতিবাদী কর্মসূচি এদিন চর্চার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।



