Barak UpdatesHappeningsBreaking News

পুরনো রায়ে স্থগিতাদেশ, আপাতত উপাচার্য রাজীবমোহনই

ওয়েটুবরাক, ৩ নভেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক রাজীব মোহন পন্থের নিযুক্তিকে অবৈধ বলে গৌহাটি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল আজ এর ওপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত রাজীব মোহন পন্থই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকছেন ।

পাশাপাশি ডিভিশন বেঞ্চে চলবে মামলার শুনানি। প্রসঙ্গত, আসাম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক সমীর বেহরা উপাচার্য পদে রাজীব মোহন পন্থের নিযুক্তি বাতিলের আর্জি জানিয়ে গৌহাটি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। এ নিয়ে দীর্ঘ শুনানির পর গত ১৪ অক্টোবর তাঁর যুক্তি মেনে নিয়ে পন্থের নিযুক্তিকে অবৈধ বলে রায় দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। একে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন রাজীবমোহন। এখন এই আপিল মামলার শুনানি চলবে। তবে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত স্বপদে কাজ চালিয়ে যেতে রাজীবমোহন পন্থকে বলে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker