India & World UpdatesHappeningsBreaking News

প্রতিবাদ হোক, বিভাজন নয়, ভাগবত কথা

ওয়েটুবরাক, নাগপুর, ২০ অক্টোবর : সমাজে নানা সমস্যা ও ব্যবস্থার ত্রুটি থাকা স্বাভাবিক। সেই সমস্যার সমাধানে প্রতিবাদও স্বাভাবিক। কিন্তু সস্তা জনপ্রিয়তা অর্জন কিংবা রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে সমাজকে বিভক্ত করা উচিত নয়। মঙ্গলবার নাগপুরের রেশিমবাগ ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষে বিজয়াদশমী উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন সঙ্ঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত।
তিনি বলেন, সমাজের কোনও অংশের প্রতিবাদ, শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পদক্ষেপ কিংবা রাজনৈতিক নেতাদের বক্তব্য—কোনও কিছু থেকেই যেন সমাজে উত্তেজনা, বিদ্বেষ, শত্রুতা বা বিভাজন সৃষ্টি না হয়, তা প্রত্যেককে নিশ্চিত করতে হবে। আবেগ যত তীব্রই হোক না কেন, প্রত্যেকের আচরণ সংবিধান ও আইনের পরিসীমার মধ্যে থাকা উচিত। ভাষা, কাজকর্ম ও পারস্পরিক আচরণে নাগরিকসুলভ মর্যাদা ও শালীনতা বজায় রাখার উপরও জোর দেন তিনি।
ভাগবতের কথায়, ভোটে জেতার আকাঙ্ক্ষা, সস্তা জনপ্রিয়তার মোহ কিংবা রাজনৈতিক লাভের লোভ যেন মানুষের বিবেক ও সদিচ্ছাকে আচ্ছন্ন করে না ফেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker