Barak UpdatesHappeningsBreaking News
ললিত জৈন কমার্স কলেজে বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম মিশমি

ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর: আজ ললিত জৈন কমার্স কলেজের অডিটোরিয়াম হলে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড. নবেন্দু বণিক। তিনি সরকারের এই সেবা সঙ্কল্প অভিযানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন বহ্নিশিখা রায় । প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন অমর নাথ সিং, ঝুমা রানি নাগ ও মৌসুমী ভট্টাচার্য । তাঁরাই পরে ফলাফল ঘোষণা করেন। প্রথম হয়েছে মিশমি শুক্লবৈদ্য, দ্বিতীয় কাজরী দাস ও তৃতীয় অজয় দাস । অনুষ্ঠানের নোডাল অফিসার ছিলেন অধ্যাপক শ্রেয়া বণিক ও সহযোগী সংগঠক অধ্যাপক দেবজিত চক্রবর্তী।
এই প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের মধ্যে বেশ উৎসাহের বাতাবরণ তৈরি করে।



