Barak UpdatesHappeningsBreaking News

রবিবার দিব্যাঙ্গ ও ষাটোর্ধ্বদের শিবির

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী রবিবার সকাল ১০ ঘটিকায় দিব্যাঙ্গ এবং ৬০-ঊর্ধ্বের জনসাধারণের জন্য এক শিবিরের আয়োজন করা হয়েছে। বরম বাবা মন্দিরের পাশে জগন্নাথ কমিউনিটি হলে আয়োজিত এই বিনামূল্যে ইনটেক কার্ড বিতরণ এবং ডিজিটাল সহায়ক যন্ত্র শনাক্তকরণ শিবিরের আয়োজক হলেন বিধায়ক কিশোর নাথ।

তিনি জানান, উক্ত শিবিরের সুবিধা গ্রহণের জন্য আবশ্যকীয় প্রমাণপত্রগুলো হলো— দিব্যাঙ্গদের জন্য দিব্যাঙ্গ সার্টিফিকেটের জেরক্স (৪ কপি), ইউডিআইডি কার্ডের জেরক্স (৪ কপি), ৪ কপি ফটো, আধার কার্ডের জেরক্স (৪ কপি) ও বিপিএল রেশন কার্ডের জেরক্স (৪ কপি) এবং ৬০ বছরের ঊর্ধ্বের জনসাধারণের জন্য আধার কার্ডের জেরক্স ৪ কপি, বিপিএল রেশন কার্ডের জেরক্স ৪ কপি ও ফটো ৪ কপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker