Barak UpdatesHappeningsBreaking News

পুরভোটে বিজেপির সামনে কোনও চ্যালেঞ্জ নেই : দিলীপ

ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর: শিলচর পুরনিগমের ভোটে বিজেপির সামনে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। এমনই দাবি বিজেপির অসম রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার। তিনি বলেন, রাজনৈতিক ভাবে শিলচর বিজেপির উর্বর ভূমি। তাই দুই তৃতীয়াংশ ভোট পেয়ে শিলচর পুরনিগমে বোর্ড গঠন করবে বিজেপি। রবিবার কাছাড় জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দিলীপ শইকিয়া বিভিন্ন প্রশ্নে খোলামেলা কথা বললেও মেয়র প্রসঙ্গে স্পষ্ট জবাব দেননি। শুধু বললেন , জয়ী হয়ে আসা যোগ্য ব্যক্তিই মেয়র পদে বসবেন।

 শিলচরের উন্নয়নে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে, একথা জানিয়ে তিনি বলেন, শিলচরকে একটি স্মার্ট সিটি তথা উন্নত মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য বিজেপি কাজ করবে। একটি সমন্বিত “Smart Silchar App” চালু করা হবে, যার মাধ্যমে নাগরিকরা জল, আবর্জনা, রাস্তা, স্ট্রিট লাইট, ড্রেনেজ, জন্ম-মৃত্যুর শংসাপত্র, সম্পত্তিকর ও অভিযোগের পরিষেবা এক প্ল্যাটফর্মে পাবেন। প্রতিটি অভিযোগের জন্য থাকবে ট্র্যাকিং নম্বর ও নির্দিষ্ট সময়সীমা। এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, মন্ত্রী কৌশিক রায়,তিন সাংসদ কণাদ পুরকায়স্থ,পরিমল শুক্লবৈদ্য ও সুস্মিতা দেব, পাঁচ বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কিশোর নাথ,কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজদীপ গোয়ালাও বিজয় মালাকার এবং প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker