NE UpdatesHappeningsBreaking News

অসমে সংগঠনের ভিত্তি মজবুত করছে সিজেপি

ওয়েটুবরাক, ৫ আগস্ট: ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি মহারাষ্ট্র ও দিল্লিতে বৈঠক করার পরেই অসমে রাজ্য কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করবে। গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সিজেপির জাতীয় মিডিয়া কো-অর্ডিনেটর শেখ সাহিলউদ্দিন শাহ একথা জানান। তিনি বলেন, বর্তমানে অসমে সংগঠনের ভিত্তি মজবুত করার উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে ছাত্র, যুবক-যুবতী এবং শ্রমজীবী মানুষের মধ্যে সদস্য সংগ্রহ ও জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের কর্মসূচি নির্ধারণের জন্য প্রবীণ সাংবাদিক, আইনজীবী ও ছাত্রদের মতামত নেওয়া হচ্ছে। তাঁদের পরামর্শের ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

 সমাজমাধ্যমের উপর ভিত্তি করেই সংগঠনটি মূলত জনভিত্তি তৈরি করেছে। শাহ অসমের ছাত্রদের উদ্দেশে বলেন, “দিল্লির ছাত্ররা যদি একত্রিত হয়ে নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন, তাহলে অসমের ছাত্ররাও একই ভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে নিজেদের দাবি জানাতে পারেন।” রাজ্যের প্রতিটি গ্রাম ও শহরের ছাত্রদের এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker