Barak UpdatesHappeningsBreaking News
বিস্ফোরণ: নিহত শ্রমিকদের পরিবারে ২০ লক্ষ টাকার অনুদান কেডি ইন্ডাস্ট্রির
ওয়েটুবরাক, ৩১ জুলাই: উধারবন্দের বিস্ফোরণে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিল কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। কোম্পানির পক্ষ থেকে দেওয়া এই ক্ষতিপূরণের চেক বৃহস্পতিবার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা কমিশনার রক্তিম বরুয়া। এর আগে সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণে প্রাণ হারান স্থানীয় ৩ শ্রমিক অপু বড়াইক, কিরণ মুন্ডা, শ্যামল গৌড় এবং ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা লরিচালক সাগর নাথ।



